দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।
বাঘাই জানান, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার জন্য সাধারণ নীতি ও কার্যকর ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে। একই সঙ্গে প্রণালির দুই তীরবর্তী দেশের সার্বভৌম অধিকারকে সম্মান করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পরামর্শ অব্যাহত রয়েছে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান বাঘাই।
সূত্র: আল-জাজিরা
/অ